প্রবাসে মুসলিম প্যারেন্টিং: চ্যালেঞ্জ ও সমাধান (রেকর্ড)
Description
সব বন্ধু থেকে দূরে রাখা নয়।
প্রতিটি বিষয়ে শুধু “হারাম” বলে থামিয়ে দেওয়াও নয়।
বরং তাকে এমনভাবে প্রস্তুত করা—
যাতে সে ভুল পরিবেশের মাঝেও সঠিক সিদ্ধান্ত নিতে পারে, প্রশ্নের মুখে নিজের বিশ্বাস ব্যাখ্যা করতে পারে এবং মুসলিম পরিচয় নিয়ে হীনম্মন্যতায় না ভোগে।
কারণ সন্তানকে আপনি সব সময় পাহারা দিতে পারবেন না।
কিন্তু তাকে এমন একটি শক্তিশালী ইমানি ভিত্তি দিতে পারেন, যা আপনার অনুপস্থিতিতেও তাকে সঠিক পথ বেছে নিতে সাহায্য করবে।
কীভাবে তৈরি করবেন সেই ভিত্তি?
কীভাবে সন্তানের সঙ্গে এমন সম্পর্ক গড়বেন, যেখানে সে ভুল করলেও আপনার কাছে ফিরে আসবে?
কীভাবে স্কুল, মিডিয়া, বন্ধু এবং চারপাশের সংস্কৃতির প্রভাব মোকাবিলা করবেন?
এই ওয়েবিনার রেকর্ডে থেকে এই বিষয়েগুলো সম্পর্কে ধারণা পাবেন ইনশাআল্লাহ।
বিষয়: প্রবাসে মুসলিম প্যারেন্টিং: চ্যালেঞ্জ ও সমাধান
সম্মানিত আলোচক হিসেবে ছিলেন
Ariful Islam Opu
Associate Professor, Department of MIS, Dhaka University
PhD Research, University of Dundee, UK