গল্পে গল্পে দোয়া শিক্ষা | ৪-১০ বছর | লাইভ অনলাইন ক্লাস
Description
শিশুর জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহর স্মরণে রাঙিয়ে তুলতে প্রয়োজন ছোটবেলা থেকেই দোয়া ও যিকিরের অভ্যাস গড়ে তোলা। "গল্পে গল্পে দোয়া শিক্ষা" কোর্সটি সেই লক্ষ্যেই তৈরি করা হয়েছে।
এই কোর্সে শিশুদের ঘুম থেকে ওঠা, ঘুমাতে যাওয়া, ওযু করা, খাওয়া, ঘরে প্রবেশ ও বের হওয়া, আযানের জবাব দেওয়া, মসজিদে যাওয়া, সকাল-সন্ধ্যার যিকির, সফর, অসুস্থতা, বৃষ্টি, ভয়, শোকসহ দৈনন্দিন জীবনের বিভিন্ন পরিস্থিতিতে পড়ার ৪৫+ সংখ্যক গুরুত্বপূর্ণ দোয়া ও যিকির সহজ, আনন্দময় ও বয়সোপযোগী উপায়ে শেখানো হবে।
প্রতিটি ক্লাসে থাকবে গল্প, ছবি, বাস্তব উদাহরণ, অনুশীলন এবং মজার অ্যাক্টিভিটি, যাতে শিশুরা সহজেই দোয়াগুলো বুঝে শিখতে এবং নিয়মিত আমল করতে পারে।
🗓️ক্লাস রুটিন:
প্রতি শনি ও সোমবার, রাত ৯:১৫ টা
✅ ২৮টি লাইভ ক্লাস: জুমের মাধ্যমে প্রতি সপ্তাহে ২টি করে লাইভ ক্লাস, ৩+ মাসব্যাপী।
✅ লাইফটাইম ক্লাসরেকর্ড: প্রতি ক্লাসের পর ক্লাসের রেকর্ড শেয়ার করা হবে।
✅ গল্পের ছলে শিক্ষা: প্রতিটি ক্লাসে থাকবে একটি রোমাঞ্চকর গল্প।
✅ অ্যানিমেটেড স্লাইড: ক্লাসের প্রতিটি মুহূর্ত হবে রঙিন ও জীবন্ত।
✅ লার্নিং অ্যাক্টিভিটি: হাতে-কলমে কাজ, ড্রয়িং, কুইজ এবং গেইম।
✅ রিভিশন ও পরীক্ষা: কয়েকটি ক্লাস পরপরই থাকবে রিভিশন ক্লাস, সবশেষে পরীক্ষা।
🏆 সার্টিফিকেট: কোর্স শেষে "Hero of Dua Learner" সম্মাননা।
📌ক্লাস শুরু: ১৫ আগস্ট ২০২৬ | রাত ৯:১৫ টা, শনিবার
রেজিস্ট্রেশনের শেষ সময়: ১৪ আগস্ট ২০২৬ | বিকাল ৫:০০ টা
📌কোন মাসিক ফি নেই
দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলুন। এই জার্নিতে আপনার সন্তান কেবল দুআ শিখবে না, শিখবে এক একজন 'আদব' সম্পন্ন মানুষ হতে ইনশাআল্লাহ।
(কোর্স চলাকালীন শিক্ষার্থীর পরিবার পাবেন ফ্রি ডাক্তার দেখানোর সুবিধা।)
যেকোন প্রশ্ন বা কোয়েরির জন্য টেলিগ্রাম গ্রুপে মেসেজ করুন
টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে ক্লিক করুন
এই কোর্সের উদ্দেশ্য হলো—
শিশুদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় দোয়া শেখানো।
ছোটবেলা থেকেই সুন্নাহভিত্তিক জীবনযাপনের অভ্যাস গড়ে তোলা।
দোয়ার অর্থ ও গুরুত্ব সম্পর্কে ধারণা দেওয়া।
প্রতিদিন আল্লাহকে স্মরণ করার অভ্যাস তৈরি করা।
মুখস্থের পাশাপাশি বাস্তব জীবনে দোয়া প্রয়োগে উৎসাহিত করা।
কোর্স শেষে একজন শিক্ষার্থী —
✅ ৪৫+ সংখ্যক গুরুত্বপূর্ণ দৈনন্দিন দোয়া ও যিকির শিখবে।
✅ কখন কোন দোয়া পড়তে হয় তা জানতে পারবে।
✅ সঠিক উচ্চারণে দোয়া পড়তে পারবে।
✅ ঘুম, খাবার, ওযু, পোশাক, ঘর, মসজিদ ও সফরের দোয়া শিখবে।
✅ আযানের জবাব ও আযানের পরের দোয়া শিখবে।
✅ সকাল-সন্ধ্যার যিকিরের গুরুত্ব বুঝবে।
✅ ভয়, অসুস্থতা, বৃষ্টি, দুঃখসহ বিভিন্ন পরিস্থিতির দোয়া জানতে পারবে।
✅ দৈনন্দিন জীবনে সুন্নাহ অনুযায়ী দোয়া পড়ার অভ্যাস গড়ে তুলবে।
✅ আত্মবিশ্বাসের সঙ্গে দোয়া মুখস্থ বলতে পারবে।
ক্লাস ডিটেইলস (পরিবর্তনীয়) :
শিক্ষক পরিচিতি
মাওলানা তাওহীদুল ইসলাম
তাকমীল, জামিয়াতুল উলূমিল ইসলামিয়া ঢাকা, মোহাম্মদপুর, ঢাকা (২০২১)
মাওলানা তাওহীদুল ইসলাম শিশুদের মনস্তত্ত্ব বুঝে অত্যন্ত আনন্দদায়ক ও সাবলীল ভঙ্গিতে পাঠদান করতে দক্ষ। দ্বীনি বিষয়গুলোকে গল্পের ছলে ছোটদের সামনে তুলে ধরা এবং তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে শেখানোই তাঁর অন্যতম বৈশিষ্ট্য।
দোয়াগুলো তিনি উপস্থাপন করেন আকর্ষণীয় ও অর্থবহ গল্পের মাধ্যমে - যাতে শিশুরা শুধু মুখস্থ না করে, বোঝে এবং অনুভব করে। মুখস্থ করানোর গতানুগতিক পদ্ধতির বাইরে গিয়ে তিনি প্রতিটি দোয়ার পটভূমি ও শিক্ষা গল্পের মাধ্যমে এমনভাবে উপস্থাপন করেন, যাতে তা শিশুদের মনে গেঁথে যায়।
পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সক্রিয় রাখার জন্য বিভিন্ন মজাদার অ্যাক্টিভিটি পরিচালনা করার অভিজ্ঞতা তাঁর এই কোর্সটিকে শিশুদের কাছে আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত করে তুলবে।
ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করতে প্রব্লেম হলে নিচের ফর্ম ফিলাপ করে পেমেন্ট করে রেজিস্ট্রেশন করুন।
https://learn.kahfkids.com/forms/dua-learning-story-course
আরও কিছু জানার থাকলে সরাসরি Whatsapp এ মেসেজ করুন +8801711751541 এই নাম্বারে অথবা ক্লিক করুন: wa.me/8801711751541
শেয়ার করে অভিভাবকদের কাছে দাওয়াহ পৌঁছে দিন ইনশাআল্লাহ।
Content (1)
ক্লাস মেটারিয়ালস দেখতে রেজিস্ট্রেশন করুন।