গল্পে-গল্পে সিরাতুন্নবী | ৪ - ১০ বছর বয়সীদের | লাইভ অনলাইন ক্লাস | Kahf Kids
গল্পে-গল্পে সিরাতুন্নবী | ৪ - ১০ বছর বয়সীদের | লাইভ অনলাইন ক্লাস

গল্পে-গল্পে সিরাতুন্নবী | ৪ - ১০ বছর বয়সীদের | লাইভ অনলাইন ক্লাস

গল্পে-গল্পে সিরাতুন্নবী | ৪ - ১০ বছর বয়সীদের | লাইভ অনলাইন ক্লাস

Description

আজকের ডিজিটাল যুগে শিশুরা কিসে সময় কাটাচ্ছে এবং কার আদর্শে নিজেদের গড়ে তুলছে - তা প্রতিটি অভিভাবকের জন্য এক বড় দুশ্চিন্তার বিষয়। ইতিহাসের সবচেয়ে মহান মানব, আমাদের প্রিয়নবী মুহাম্মদ ﷺ-এর জীবনী (সিরাত) জানা শুধু তত্ত্বীয় জ্ঞানের বিষয় নয়; বরং এটি একটি শিশুর নৈতিকতা, আদর্শ ও চরিত্র গঠনের মূল ভিত্তি।

এই কোর্সে শিশুরা সিরাত জানবে, রাসূল ﷺ-কে ভালোবাসবে এবং তাঁর সততা, দয়া, সাহস, ধৈর্য, নেতৃত্ব ও আল্লাহর ওপর ভরসা নিজেদের জীবনে ধারণ করতে অনুপ্রাণিত হবে।

🗓️ক্লাস রুটিন:
প্রতি শনি ও রবিবার, সন্ধ্যা ৬:৫০ টা
✅ ১০টি লাইভ ক্লাস: জুমের মাধ্যমে প্রতি সপ্তাহে ২টি করে লাইভ ক্লাস।
✅ লাইফটাইম ক্লাসরেকর্ড: প্রতি ক্লাসের পর ক্লাসের রেকর্ড শেয়ার করা হবে।
✅ গল্পের ছলে শিক্ষা: প্রতিটি ক্লাসে থাকবে একটি রোমাঞ্চকর গল্প।
✅ অ্যানিমেটেড স্লাইড: ক্লাসের প্রতিটি মুহূর্ত হবে রঙিন ও জীবন্ত।
✅ লার্নিং অ্যাক্টিভিটি: কুইজ সহ বিভিন্ন ধরণের এক্টিভিটি।
🏆 সার্টিফিকেট: কোর্স শেষে "Hero of Seerah Learner" সম্মাননা।

📌ক্লাস শুরু: ১০ অক্টোবর ২০২৬ | সন্ধ্যা ৬:৫০ টা, শনিবার
রেজিস্ট্রেশনের শেষ সময়: ৩১ সেপ্টেম্বর ২০২৬ | রাত ১১:৫৯ টা
দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলুন। এই জার্নিতে আপনার সন্তান কেবল সিরাহ শিখবে না, শিখবে এক একজন নববী গুণসম্পন্ন মানুষ হতে ইনশাআল্লাহ।

রেজিস্ট্রেশন ফি ২৫০০ টাকা
১ম ১০জনের জন্য ৬২% ডিস্কাউন্টে মাত্র ৯৫০ টাকা

যেকোন প্রশ্ন বা কোয়েরির জন্য টেলিগ্রাম গ্রুপে মেসেজ করুন
টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে ক্লিক করুন

কী কী শিখতে পারবে –

  • সিরাতের ঐতিহাসিক জ্ঞান: নবীজি ﷺ-এর শৈশব, নবুওয়াত লাভ, হিজরত, ঐতিহাসিক যুদ্ধসমূহ থেকে বিদায় হজ পর্যন্ত ১০টি প্রধান মোড়।


  • মৌলিক চরিত্র গঠন: সততা, প্রজ্ঞা, ন্যায়বিচার, অদম্য সাহস ও সর্বাবস্থায় সত্যের ওপর অবিচল থাকার মানসিকতা।


  • বিপদ ও প্রতিকূলতায় ধৈর্য: তায়েফ ও বদরের মতো ঘটনা থেকে চরম বিপদেও কীভাবে ক্ষমাশীল ও ধৈর্যশীল থাকা যায় তা শেখা।


  • আল্লাহর ওপর তাওয়াক্কুল: গারে সাওর ও সুরাকা ইবন মালিকের ঘটনার মাধ্যমে আল্লাহর অলৌকিক সাহায্য ও অবিচল ভরসার মূল্য উপলব্ধি।


  • প্র্যাকটিক্যাল সুন্নাহ চর্চা: দৈনন্দিন জীবনে নবীজি ﷺ-এর চরিত্র ও আচরণ অনুসরণ করার বাস্তব প্রয়োগ।

কোর্স আউটলাইন –

ক্লাস

বিষয়ের নাম

মূল বিষয়বস্তু

অর্জিত চারিত্রিক গুণ

০১

মক্কার ছোট্ট মুহাম্মদ ﷺ

শৈশব, হালিমা সা’দিয়ার কোল এবং আলামিন (সত্যবাদী) হয়ে ওঠার সূচনা।

সততা ও বড়দের প্রতি সম্মান

০২

কে রাখবে কালো পাথর?

কাবা পুনর্নির্মাণে কুরাইশদের বিবাদ ও নবীজির বিচক্ষণ সমাধান।

ন্যায়বিচার ও বিচক্ষণ নেতৃত্ব

০৩

আকাশ ফুঁড়ে জিবরাইল!

হেরা গুহায় প্রথম ওহি নাজিলের রোমাঞ্চকর ও গাম্ভীর্যপূর্ণ ঘটনা।

ধ্যানমগ্নতা ও অনুগত্য

০৪

পাহাড়চূড়ায় প্রিয়নবী ﷺ!

সাফা পাহাড়ে প্রকাশ্যে সত্যের বার্তা ও সাহসিকতার প্রথম প্রকাশ।

সত্য প্রকাশে সাহসিকতা

০৫

তায়েফের পথে রক্তাক্ত নবীজি!

তায়েফের চরম নির্যাতন, রক্তাপ্লুত মুহূর্ত এবং নবীজির অসাধারণ ক্ষমা।

চরম বিপদেও দয়া ও ক্ষমা

০৬

গারে সাওরের অন্ধকারে

হিজরতের সেই রুদ্ধশ্বাস রাত, গারে সাওরে অবস্থান ও অলৌকিক রক্ষা।

আল্লাহর ওপর তাওয়াক্কুল (ভরসা)

০৭

পিছু নিল ঘোড়সওয়ার!

হিজরতের পথে সুরাকা ইবন মালিকের ধাওয়া ও অলৌকিক ঘটনার বিবরণ।

আত্মবিশ্বাস ও ঈমানী শক্তি

০৮

৩১৩ বনাম ১০০০!

বদরের ঐতিহাসিক অসম যুদ্ধ, সাহাবিদের সাহস ও আল্লাহর সাহায্য।

দৃঢ় মনোবল ও ঐক্য

০৯

মদিনার সামনে রহস্যময় খন্দক!

আহযাবের আক্রমণ, সালমান ফারসি (রা.)-এর আইডিয়া ও খন্দক খনন।

নতুন উদ্ভাবনী চিন্তা ও পরামর্শ

১০

বিদায় হজ

লক্ষ সাহাবির সামনে মানবজাতির ঐতিহাসিক সনদ ও শেষ উপদেশমালা।

মানবতা, সাম্য ও দায়িত্ববোধ


কেন এই কোর্সে ভর্তি করাবেন?


  • স্ক্রিনটাইমের ইতিবাচক ব্যবহার: ক্ষতিকারক কার্টুন বা গেমসের বদলে আপনার সন্তানের স্ক্রিনটাইমকে ইমানি ও শিক্ষণীয় অভিজ্ঞতায় রূপান্তর করতে।


  • সহজ ও আকর্ষণীয় বিন্যাস: জটিল ঐতিহাসিক তথ্য না চাপিয়ে শিশুদের বয়সোচিত ভাষায় গল্প সাজানো হয়েছে।


  • ভালোবাসা তৈরি: মুখস্থবিদ্যার বাইরে গিয়ে হৃদয়ে নবীজি ﷺ-এর প্রতি অকৃত্রিম ভালোবাসা তৈরি করা।


  • ইন্টারেক্টিভ কুইজ ও ওয়ার্কশিট: ডিজিটাল অ্যাকশন কার্ড ও কুইজ, যা শেখা বিষয়গুলোকে মজবুত করবে।



শিক্ষক পরিচিতি:

উস্তাদ মাহমুদ সিদ্দিকী একজন লেখক, অনুবাদক, শিক্ষক এবং সিরাত, তাফসির ও ইসলামের ইতিহাসের আগ্রহী আলেম। তিনি দেশের স্বনামধন্য মাদরাসাগুলোতে পড়াশোনা করে দাওরা হাদিস ও উলুমুল হাদিস সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি শেখেরচর কেন্দ্রীয় মসজিদের ইমাম, জামিয়াতু আলী মুরতাযা নরসিংদীর উস্তাযুল হাদিস এবং আত-তুরাস একাডেমি-র পরিচালক।

প্রায় এক দশক ধরে তিনি লেখালেখির সঙ্গে যুক্ত। ‘মুসলিম জাতির ইতিহাস’, ‘আহলে সুন্নাত ওয়াল জামাআত’ ও ‘কুরআন সুন্নাহর নির্বাচিত ১০০ দুআ’-সহ গুরুত্বপূর্ণ কয়েকটি গ্রন্থ অনুবাদ করেছেন। তাঁর মৌলিক গ্রন্থ ‘ইয়ারমুক: শাম অঞ্চলে মুসলিমদের বিজয়গাথা’ এবং তিনি প্রায় ২০টি বই সম্পাদনা করেছেন।

তাঁর সাবলীল ও গল্পময় উপস্থাপনায় ‘গল্পে-গল্পে সিরাতুন্নবী ﷺ’ সিরিজে শিশুরা সীরাতের ঘটনা জানার পাশাপাশি নবীজি ﷺ-এর সততা, সাহস, দয়া, ধৈর্য ও তাওয়াক্কুলের শিক্ষা নিজেদের জীবনে ধারণ করতে অনুপ্রাণিত হবে ইনশাআল্লাহ।


Content (1)

বিস্তারিত গাইডলাইন দেখতে আগে রেজিস্ট্রেশন করুন।

1 Min
Attachments:
0
0 Reviews
Content quality (0)
Instructor skills (0)
Purchase worth (0)
Support quality (0)

Reviews (0)

Content quality
Instructor skills
Purchase worth
Support quality

Report course

Please describe about the report short and clearly.

Share

Share course with your friends

Buy with points

GDPR

When you visit any of our websites, it may store or retrieve information on your browser, mostly in the form of cookies. This information might be about you, your preferences or your device and is mostly used to make the site work as you expect it to. The information does not usually directly identify you, but it can give you a more personalized web experience. Because we respect your right to privacy, you can choose not to allow some types of cookies. Click on the different category headings to find out more and manage your preferences. Please note, that blocking some types of cookies may impact your experience of the site and the services we are able to offer.